Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সংসদেও এবার করা হোক এনআরসিঃ অধীর রঞ্জন চৌধুরীর

অসমের নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও সেই তালিকায় ১৯ লক্ষেরও কিছু বেশি মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে অধীর বলেন, “কেন্দ্র সরকারের উচিৎ সংসদে এনআরসি পরিচালনা করা।” 
শনিবার সকাল ১০ টায় আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, তালিকায় নাম নেই ১৯ লক্ষ মানুষের। 

এনআরসি-র রাজ্য সমন্বয়কারী প্রতীক হাজেলা এক বিবৃতিতে জানিয়েছেন, চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য তিন কোটিরও বেশি মানুষ যোগ্য বলে প্রমাণিত হয়েছেন। এই তালিকা তৈরির উদ্দেশ্য আইনি নাগরিকদের চিহ্নিত করা এবং অবৈধ অভিবাসীদের উৎখাত করা।
“দেশটা ওদেরই। ওরা যেখানে ইচ্ছা সেখানে এনআরসি (NRC) পরিচালনা করবে। তারা অসম এনআরসি পরিচালনা করতে সক্ষম হন নি, তারা অন্য রাজ্যেও যেতে পারেন। তাদের সংসদেও এনআরসি করা উচিৎ! আমার বাবা তো বাংলাদেশে থাকতেন, তাহলে আমিও বহিরাগত!” বলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
কংগ্রেস বৈঠকে দলের অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধি, এ কে অ্যান্টনি, গৌরব গগৈয়ের মতো প্রবীণ কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধীর বলেন, “কোনও প্রকৃত নাগরিককে কোনও অবস্থাতেই বহিষ্কার করা উচিত নয় এবং সমস্ত প্রকৃত নাগরিককে অবশ্যই সুরক্ষা দিতে হবে।”
COMMENT

কংগ্রেস বরিষ্ঠ নেতারা আজ সকালে দিল্লির দশ নম্বর জনপথে বৈঠকে বসেন। সেখানে এনআরসি (NRC) তালিকা নিয়ে আলোচনা হওয়ার পরে সাংবাদিকদের উদ্দেশে অধীর চৌধুরী জানান যে, সরকার অসমে বিষয়টি পরিচালনা করতে ব্যর্থই হয়েছে।

No comments: