জন্ম মাসের সঙ্গে রয়েছে ওজন বাড়ার সম্পর্ক
এতদিন জানা ছিল ভুলভাল খাওয়া-দাওয়ার সঙ্গে ওবেসিটির সম্পর্ক রয়েছে। কিন্তু জন্মসাল! না, কেউ কখনও ভাবেনি। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, এরকমই এক চাঞ্চল্যকর তথ্য৷পরিবেশগত পরিবর্তনের প্রভাবে ১৯৪২-এর আগে যারা জন্মেছেন তাদের তুলনায় এর পরে যারা জন্মেছেন তাদের মোটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য দায়ী বিশেষ এক ধরনের জিন।
ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের তরফ থেকে সম্প্রতি শেষ হয়েছে এই গবেষণা। গবেষকদলের অন্যতম প্রধান সদস্য জেমস রোসেনকুইস্টের মতে, আমরা যাদের উপর গবেষণা চালিয়েছি, তাদের জন্মের সাল যত এগিয়েছে তাদের মধ্যে ওবেসিটির সঙ্গে সম্পৃক্ত জিন এবং বডি মাস ইনডেক্সের সঙ্গে পরিবেশের সম্পর্ক বিবেচনা করে ততই ওজন বাড়ার ট্রেন্ড দেখা গিয়েছে। ১৯৭১-২০০৮ পর্যন্ত ১৭-৬৩ বছর বয়সী লোকজনের উপর চালানো পরীক্ষার ভিত্তিতে যে ডাটাবেস পাওয়া গিয়েছিল, তা থেকেই গবেষকদের এই সিদ্ধান্ত৷এবং এই পুরো সময়টার শুরু থেকে শেষ পর্যন্ত লোকজনের বডি মাস ইনডেক্স (মানে যেখান থেকে ওজন বোঝা যায়) আটগুণ বেড়েছে৷ আর বলাই বাহুল্য ওবেসিটি সৃষ্টিকারী জিনটিও এসময় ক্রমশ সক্রিয় থেকে সক্রিয়তর হয়েছে৷
আসলে ১৯৪২ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সব কাজেই যন্ত্রের ব্যবহার, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, হাই ক্যালোরির খাবার খাওয়া, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বেশি করে এসি-র মধ্যে থাকা ইত্যাদি বেশ কিছু পরিবেশজনিত কারণেই এই ব্যাপক রদবদল হয়েছে বলে বৈজ্ঞানিকদের অভিমত৷
Labels:
Entertainment


No comments: