জেনে নিন পর্ন তারকার পর্ন সম্বন্ধে কি বলেন!
বিনোদন ডেস্ক :পর্ন তারকা শেলি লুবেন মনে করেন, ‘পর্ন আসলে ‘ফেক সেক্স’। এক সাক্ষাৎকারে পর্ন দুনিয়ার অন্ধকার অলিগলির কথা তুলে ধরে তিনি জানান, তাকে কেবল মাত্র অর্থের জন্যই পর্ন দুনিয়ায় কাজ করতে হয়েছে। একজন অপরিচিতের সঙ্গে কখনই যৌনতা উপভোগ করেননি বলে জানান শেলি।
শেলি লুবেন মনে করেন, ‘পর্ন-এর নামে দর্শকদের মধ্যে পরিকল্পিতভাবে ‘বিভ্রম’ তৈরি করা হয়। যেখানে দেখানো হয়, গোটা ‘সেক্স অ্যাক্ট’ উপভোগ করছেন একজন নারী, আদতে তা হয় না। একজন নারী পর্ন-অভিনেতাকে পরিচালকের কথা অনুযায়ীই চলতে হয়। লাস্যময়ী হাসি, উত্তেজক পোশাক, চিৎকার এসবই পরিচালক-প্রযোজকের ইচ্ছামতো হয়।’
মার্কিন এই সাবেক পর্ন তারকা দাবি করেন, ‘পর্ন আসলে ‘ফেক সেক্স’। ভিডিওতে যৌন মুহূর্ত ফ্রেমবন্দি করা ছাড়া আর কিছুই নেই এখানে, এটাই সত্য।’
শেলি লুবেন পিঙ্ক ক্রস ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভিস্ট। পর্ন দুনিয়া থেকে যারা হাসিমুখে বেরিয়ে আসতে চান তাদের সাহায্য করে এই সংস্থা। একইসঙ্গে পর্ন আসক্তদের পর্ন মুক্তির পথও বলে দেয় পিঙ্ক ক্রস ফাউন্ডেশন।
কপি ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত


No comments: