Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বরুণ ধবনের জীবনী



বরুণ ধবন (জন্ম: ২৪ এপ্রিল, ১৯৮৭) হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। বরুণ ধবনের বাবা হলেন চলচ্চিত্র পরিচালক ডেভিড ধবন। তিনি নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন।




এরপর ২০১০ সালে তিনি করণ জোহরের ড্রামা চলচ্চিত্র মাই নেম ইজ খান-এ সহকারী পরিচালকের কাজ করেন। ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বরুণ ধবন প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বেস্ট মেল ডেব্যু বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।




হাম্পটি শর্মা কি দুলহানিয়া (২০১৪) নামে একটি রোম্যান্স এবং এবিসিডি ২ (২০১৫) নামে একটি ড্যান্স চলচ্চিত্রে অভিনয় করে বরুণ ধবন বলিউডে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করেন। দুটি ছবিই বিশ্বব্যাপী ₹১ বিলিয়ন (US$১৩.৯১ মিলিয়ন) ব্যবসা করেছিল। শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার বদলাপুর (২০১৫) চলচ্চিত্রে এক প্রতিহিংসকের চরিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর বিভাগে মনোনয় পান এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

No comments: