Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সোনম কাপুর



ডিএনএ বাংলা ডেস্ক:   সোনম কাপুর অনিল কাপুর এবং সুনিতা কাপুর এর কন্যা। তিনি চলচিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি।তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এবং সন্দীপ মারওয়াহ-এর ভাইঝি।



তিন ভাইবোনের মধ্যে সোনাম সবচেয়ে বড়; তার পরে রয়েছেন বোন রিয়া এবং ভাই হর্ষবর্ধন।  তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন আন্তর্জাতিক ব্যাকালোরিয়েটের জন্য।




পরে সোনাম মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার প্রধান বিষয় ছিলো রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। তিনি ইংরেজি, হিন্দি এবং পঞ্জাবী ভাষায় কথা বলতে দক্ষ। তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং বিভিন্ন ল্যাটিন নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন।  ২০১৮ সালের ৮ মে তিনি ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

No comments: