কিয়ারার এই পোশাকের দাম শুনলে অবাক হবেন
ডিএনএ বাংলা ডেস্কঃ কবীর সিং ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন কিয়ারা আডবানী। তার পর থেকেই একের পর এক ছবি অভিনেত্রীর ঝুলিতে। বলা ভাল, কিয়ারার কেরিয়ার এখন মধ্যগগনে। আর ফ্যাশনের দিক থেকেও কিছু কম যান না তিনি। সম্প্রতি একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কিয়ারা।
সেখানে দেখা যাচ্ছে একটি গাঢ় সবুজ রঙের সিকুইন্ড প্যান্ট স্যুট পরেছেন কিয়ারা। প্যান্ট স্যুটটি যেভাবে ফুল স্লিভের সঙ্গে প্লাঞ্জড নেক ডিজাইনে তৈরি তা নজর কাড়ার মতো। কিন্তু এই পোশাকের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে।কিয়ারা একটি মিনি ড্রেসের সঙ্গে একই রঙের প্যান্ট দিয়ে প্যান্ট স্যুটের মতো করে পরেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মিনি ড্রেসটির দাম ২৪৭ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১৭,৭৫০ টাকা। আর প্যান্টটির দাম ১৯৭ ডলার। ভারতীয় মুদ্রায় ১৪১৬৪ টাকা। অর্থাৎ পুরো পোশাকটির জাম ৩১,৯১৪ টাকা।
কিয়ারা এই পোশাকের সঙ্গে কালো রঙের পিপটো শ্যু পরেছেন। জমকালো পোশাকের সঙ্গে হালকা ন্যুড মেক আপ হাফ পাফি হেয়ারডু চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাউন স্মোকি আই এই পোশাকের সঙ্গে এক্কেবারে মানানসই। প্রসঙ্গত, কিয়ারা এই মুহূর্তে গুড নিউজ ছবির প্রতার নিয়ে ব্যস্ত। এই ছবিতে রয়েছেন করিনা কাপুর, অক্ষয় কুমার ও দিলজিৎ দোশন্জ।
Labels:
Entertainment

No comments: