Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মাত্র ৩,৯৯৯ টাকার পোশাক





ডিএনএ বাংলা ডেস্কঃ    এয়ারপোর্ট থেকে জিম সর্বত্রই ক্যামেরা তাক করা থাকে সুন্দরী নায়িকাদের দিকে। সম্প্রতি ফ্যাশনে নয়া মাত্রা যোগ করেছেন আলিয়া ভাট।  মহেশ ভাটের কন্যা আলিয়া এই মুহূর্তের বলিউডের জনপ্রিয়তম অভিনেত্রীদের একজন। একের পর এক সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি।





অভিনয় দক্ষতায় দর্শদের মন কাড়ছেন সহজেই। সেইসঙ্গে তাঁর ফ্যাশন সেন্সও নজর কাড়ার মত।    সুন্দর চেহারায় যে কোনও পোশাকেই স্বচ্ছন্দ তিনি। বিকিনি হোক কিংবা ট্র্যাডিশনাল শাড়ী বা লেহেঙ্গা, সবেতেই সমান উজ্জ্বল আলিয়া। এবার দৃষ্টি আকর্যণ করলেন গোলাপি পোশাকে।    মঙ্গলবার ওই পোশাক পরে তাঁকে দেখা যায় মুম্বইতে। তাঁর পরণে ছিল সাদা শার্ট ও পিংক প্যান্ট। তবে এমন পোশাক তো অনেকেই পরেন। তাই আলিয়া সেই পোশাকে এনেছেন এক বিশেষ টুইস্ট।       প্যান্ট ও শার্টের সঙ্গে তিনি পরেছেন একটি করসেট।





Zara-র পিংক রঙেরই করসেট পরেছেন তিনি। সঙ্গে হালকা মেক-আপ। চিক হাইলাইট করা ও পিংক লিপস্টিক।     জানা গিয়েছে, করসেটটির দাম মাত্র ৩,৯৯৯ টাকা। নায়িকাদের পোশাকের দামই তো হয় কয়েক লক্ষ টাকা। তাই আলিয়া ভাটের পরণের ৩,৯৯৯ টাকার পোশাক দেখে চমকে গিয়েছেন অনেকেই।    অন্যদিকে, আলিয়া ভাট ও রণবীরের সম্পর্ক নিয়ে চলছে জোর জল্পনা। সামনেই তাঁরা বিয়ে করবেন, এমন সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ।

No comments: