Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শাওয়ারের নিচে মুখ ধোয়া উচিত নয় কেন?



ডিএনএ বাংলা ডেস্কঃ     ত্বকের যত্নের জন্য প্রতিদিন আমরা মুখ পরিষ্কার করি। স্নানের আগে পরে মুখ ধুলেও মূলত স্নানের সময় ত্বকের যত্ন বেশি করা হয়। কিন্তু স্নানের সময় আমরা মনের অজান্তেই সাধারণ কিছু ভুল করে থাকি। এতে যে আমাদের ত্বকের ক্ষতি হয় সে বিষয়ে কি কখনো ভেবে দেখেছি।



শাওয়ারের নিচে মুখ পরিষ্কার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।  অস্ট্রেলিয়ার ত্বক বিশেষজ্ঞ কায়ে স্কটের মতে, আমরা  স্নানের সময় শাওয়ারের নিচেই মুখ পরিষ্কার করি। এতে ত্বকের ক্ষতি হয়। তাই শাওয়ারের নিচে মুখ পরিষ্কার না করে বেসিনে মুখ ধোয়াই ভালো।



কারণ শাওয়ারে জলের প্রবাহ অনেক বেশি থাকে। জলের তাপে ও চাপে মুখের ক্ষতি করে।  তিনি বলেন, বেশিরভাগ মানুষ এখনো শাওয়ারের নিচেই মুখ পরিষ্কার করে। শাওয়ারের নিচে  স্নানের সময় শরীরের অন্যান্য অঙ্গ ধোয়ার সময় যে পরিমাণ চাপ পড়ে, মুখ পরিষ্কারের সময়ও একই রকম চাপ পড়ে। এতে ত্বকের ক্ষতি হয়। 

No comments: