Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

রক্ষনাবেক্ষনের জন্য শহরের দক্ষিণে শনিবার বন্ধ থাকবে জল পরিষেবা



শুভ মুখার্জি:       পাইপ লাইন মেরামতি-সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনিবার শহর কলকাতার দক্ষিণাংশের জলসরবরাহ বন্ধ থাকবে সকাল ১০টার পর থেকে।   




কলকাতা পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে, গার্ডেনরিচ জল প্রকল্পে শনিবার একাধিক রক্ষণাবেক্ষণের কাজ হবে।




ফলে শনিবার সকাল ১০টা থেকে গোটা দক্ষিণ কলকাতার পাশাপাশি গার্ডেনরিচ, মহেশতলা, বজবজে জল পরিষেবা বন্ধ থাকবে।৮ থেকে ১৬ নম্বর বরো এলাকায় সম্পূর্ণ অথবা আংশিকভাবে জল পরিষেবা বন্ধ থাকবে।

No comments: