৬ সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী আইটিবিপি জওয়ান
শুভ মুখার্জি: বুধাবারের সকালটা যে এরকমভাবে অভিশপ্ত হতে পারে তা হয়ত ভাবেননি আইটিবিপির ৬ জওয়ান।এক মর্মান্তিক ঘটনার ফলে ছ’জন সহকর্মীকে গুলি করে খুন করার পরে আত্মঘাতী হলেন এক আইটিবিপি জাওয়ান।বুধবার ছত্তিশগড়ে নারায়ণপুর জেলায় আইটিবিপি ক্যাম্পে ইন্দো টিবেটান বর্ডার ফোর্সের ঘটনা।
হঠাৎই আইটিবিপি জওয়ান ছয় জনকে গুলি করে খুন করে। এরপর নিজেও আত্মঘাতী হয়। পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, এদিন বেলা ন’টা নাগাদ এক জওয়ান তার সহকর্মীদের দিকে গুলি চালায়।
২জন গুরুতর আহত হয়েছেন।একটি সূত্রে খবর, ঘাতক জওয়ান সম্ভবত ছুটি না পাওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন।

No comments: