মন্ত্রীসভার অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল
শুভ মুখার্জি: কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দপেল নাগরিকত্ব সংশোধনী বিল। এবার লোকসভা এবং রাজ্যসভায় অর্থাৎ সংসদের দুই কক্ষে বিলটি পেশ করা হবে। আগামী ৯ ডিসেম্বর এই বিলের খসড়া লোকসভায় পেশ করা হবে৷
রাজ্যসভায় পেশ হবে ১০ ডিসেম্বর। চলতি শীতকালীন অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill- (সিএবি)টি পাস করাতে চায় মোদি সরকার।
মন্ত্রিসভার বৈঠকে ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সর্বসম্মতিতেই বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ এবং পাস করানোর প্রক্রিয়া শুরু করবে মোদি সরকার। লোকসভাতে আলোচনার পর ভোটাভুটিতে পাস করানো হবে বিলটি। দুই সভায় বিলটি অনুমোদিত হলে বিল অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

No comments: