আই লিগের প্রথম ম্যাচে ড্র করল ইস্টবেঙ্গল
শুভ মুখার্জি: ∆ ইস্টবেঙ্গল :-১ ∆ রিয়েল কাশ্মীর :-১
কল্যাণীতে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগানের মত আটকে গেল ইস্টবেঙ্গল ।সারা ম্যাচে একটা সুযোগ পেয়েছিল রিয়েল কাশ্মীর ,আর তা কাজে লাগিয়ে তারা অ্যাওয়ে ম্যাচে গোল করে একটা মূল্যবান পয়েন্ট ছিনিয়ে ও নিয়ে গেল। ইস্টবেঙ্গলের ভাগ্য আজ সুপ্রসন্ন ছিল না হলে এই ম্যাচ ভাল খেলেও তাদের হারতে হতে পারত যদি না মার্কোস গোল পেতেন।তার গোলে সম্মান রক্ষা হল লাল হলুদের।
ম্যাচের শুরু থেকেই গতিশীল ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। খুয়ান মেরা, কোলাডো জুটিতে তখন ত্রাহি ত্রাহি রব রিয়েল কাশ্মীর ডিফেন্সে।
তবে ৩১' কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে রিয়েল কাশ্মীরকে গোল করে এগিয়ে দেন ক্রিজো। বিরতির সময় লাল হলুদের বিপক্ষে খেলার ফল ছিল ১-০।৭৪' মার্কোসের গোলে ১-১ ফলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। পরে আর কোনদল গোল করতে না পারাতে খেলা শেষ হয় অমীমাংসিতভাবে।

No comments: