পেঁয়াজের কিলো ১৪০ টাকা,চোখে জল মধ্যবিত্তের
শুভ মুখার্জি: কলকাতার খুচরো বাজারে আজ বুধবার পেঁয়াজের দাম ছুঁয়ে ফেলল ১৪০ টাকা কেজি। বাজারে জোগান নেই বা কম হয়াতেই এই অবস্থা বলে অনেকের মতামত।
পোস্তা-সহ কলকাতা শহরের বেশ কয়েকটি নবাজারে বিক্রেতাদের কাছে আলু, আদা, রসুন রয়েছে থাকলেও নেই পেঁয়াজ।কারন টাস্ক ফোর্সের বেঁধে দেওয়া ৮০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করতে তারা অসমর্থ তারা । তাই বিক্রি বন্ধ রেখেছেন।
শহরে যে ২১ টি পেঁয়াজের ট্রাক ঢুকেছে তাতে বস্তা পিছু ৪৩০০ টাকা দিয়ে কিনেছেন আড়তদাররা। খুচরো পাইকাররা কিনেছেন ৪৮০০ টাকায়। অর্থাৎ তাঁরা প্রতি কেজি পেঁয়াজ কিনেছেন ৯৬ টাকা দিয়ে। তারা কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করলেন ১২৫ টাকায়। সেই খুচরো বিক্রেতা ক্রেতা পেঁয়াজ বিক্রি করছেন ১৪০ টাকায়। পেঁয়াজের দাম শুনে রীতিমতো চোখে জল মধ্যবিত্তের।

No comments: