Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ভন্ড 'গডম্যান' নিত্যানন্দস্বামী এখন একটা আস্ত দ্বীপের মালিক



শুভ মুখার্জি:       ভন্ড 'গডম্যান' নিত্যানন্দস্বামী নাকি এখন আস্ত একটা দ্বীপ বা বলা ভাল দেশের মালিক। সম্প্রতি খুঁজে পাওয়া গেল নিত্যানন্দ স্বামীকে! সে রয়েছে ইক্যুয়েডরে। কিনেছে বিরাট একটা দ্বীপ। নাম দিয়েছে কৈলাস!



নিজেকে গডম্যান ঘোষণা করা নিত্যানন্দের বিরুদ্ধে অপহরণ, যৌন কেলেঙ্কারি, তোলাবাজি সহ নানা অভিযোগে এখন একাধিক কেস ঝুলে রয়েছে ভারতের বিভিন্ন কোর্টে । বিদেশমন্ত্রক এব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি। ইকুয়েডারে গিয়ে ‘আমার দেশ’ নামে ওয়েব সাইটও খুলে ফেলেছেন যেখানে রয়েছে গোটা দ্বীপের ছবি আর ভিডিও।




 অসংখ্য মন্দির তৈরি হয়েছে। রয়েছে গাছপালা দিয়ে ঘেরা আশ্রম। শিষ্যদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে । বাইরে থেকে আসা অতিথেদের জন্য রয়েছে পর্ণকুটির। প্রসঙ্গত  ২০১০ সালে সিমলার একটি গ্রাম থেকে যৌন কেলেঙ্কারির অভিযোগে নিত্যানন্দকে গ্রেফতার করা হয়েছিল ।

No comments: