দিল্লিতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে কেজরিওয়াল সরকার
শুভ মুখার্জি: দিল্লি সরকারকে অনেকে ঠাট্টা করে বলেন 'বিনামূল্যের' সরকার। কারন বিনামূল্যে পরিষেবা দেওয়া দিল্লি সরকারের কাছে নতুন কোন বিষয় নয়। ফের বিনামূল্যে পরিষেবা ঘোষণা করল কেজরিওয়ালের সরকার।
দিল্লিতে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন । আর এর সাথে সাথেই ফের কল্পতরু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণার পর আজ তাঁর ঘোষণা, প্রতি মাসে দিল্লিবাসী বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট পরিষেবা পাবেন।
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে দিল্লি সরকারের এই প্রকল্প।শহরজুড়ে ১১০০০ হটস্পট বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

No comments: