পতিতালয়
নিজস্ব প্রতিনিধিঃ জীবনে চলার পথে অনেক গল্পই লুকিয়ে থাকে। তেমনই লুকিয়ে থাকে নারী-পুরুষদের পতিতা বা যৌনকর্মী হওয়ার পিছনে যেমন নানা কারণ আছে সেইরকম পুরুষদেরও পতিতাদের কাছে যাওয়ার পেছেন রয়েছে মারাত্মক কিছু কারণ ।মানুষ কেন যৌনকর্মের জন্য পতিতালয়ে যায় সেইটার কারণ বের করার জন্য ২০০৫ সালে একটি ইন্টারন্যাশনাল প্রোজেক্ট রিসার্স চালানো হয় ।
এই রিসার্সে ৭০০ জন পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয় । সেই গবেষণায় একজন নারী গবেষক এবং লেখক জুলি বিনডেল তাদের একজন । এই ৭০০ জন পুরুষের মধ্য থেকে ১২ জন পুরুষের সাক্ষাৎকার নেন জুলি বিনডেল নিজেই । প্রায় ৬ টি দেশে এই গবেষণা চালানো হয় ।
এই গবেষণা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও ফলাফলের ভিত্তিতে নারী গবেষক জুলি বিনডেল ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত পুরুষদেরদের পতিতা ব্যবহারের কারণ নিয়ে একটি প্রবন্ধ লেখেন ।”দ্যা গার্ডিয়ান” প্রকাশিত প্রবন্ধ সেখানে তিনি পুরুষদের পতিতা বা যৌনকর্মী ব্যবহারের কারণ উল্লেখ করেন । তাঁর আর্টিকেলের আলোকে আমরা আলোচনার সুবিধার্থে কয়েকটা পয়েন্টরের অধীনে পুরুষদের পতিতা ব্যবহারের কারণ উল্লেখ করা হল-
শৈশব থেকে অবহেলা এবং নিঃসঙ্গতা : শৈশবের নিঃসঙ্গতা এবং আত্মীয় স্বজন বিশেষ করে মহিলাদের সাথে সেভাবে মিশতে না পারার কৌশল না জানার কারণেও ভেতরে ভেতরে বহুদিনের জিইয়ে রাখা কষ্ট থেকে অনেকেই পতিতাদের কাছে যায় ।
এটা রোধে আইন না থাকা বা থাকলেও তাঁর সঠিক বাস্তবায়ন না থাকা : টাকার বিনিময়ে সেক্সকর্ম করা অনেক দেশেই আইনের চোখে দোষনীয় । এটাকে খারাপ চোখে দেখা হয় বিভিন্ন দেশে । গবেষণার মাধ্যমে জানা যায় যে মাত্র ৬ % পুরুষ টাকার বিনিময়ে যৌনকর্মী ব্যবহারের কারণে গ্রেপ্তার হয় । এই কাজ না করার ব্যাপারে সে ধরণের আইন এবং আইন থাকলেও তা বাস্তবায়নের সুষ্ঠু পদক্ষেপ না থাকার কারণেই অধিকাংশ পুরুষ এসব কাজ করছে বলে গবেষণার মাধ্যমে জানা যায় ।
স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে বোঝাপড়ার অভাব : অনেক পুরুষই মহিলাদের সাথে একটি সত্যিকারের সম্পর্ক তৈরি করতে চায় এবং ব্যর্থ হয়ে প্রায় সময়ই হতাশ হয়ে পড়ে । আর সে সম্পর্কের বিকাশ সাধন করতে পারে না । এ ব্যাপারে গবেষণায় সাক্ষাৎকার দেয়া একজন বলেন- ইহা শুধুমাত্র একটা যৌনকর্ম কোন আবেগ-প্রেম নয় । ইহা গ্রহণ করতে হয় প্রস্তুত থাকতে হবে না হলে একেবারে না যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে ।
অন্য নারীদের ধর্ষিতা হওয়া থেকে বাঁচাতে : গবেষক জুলি বিনডেল বলেন এই গবেষণার পর একটা আশ্চর্যজনক ফলাফল পাই যে অধিকাংশ পুরুষই মনে করেন যে তারা যদি টাকার বিনিময়ে পতিতার কাছে না যেত তাহলে তাদের দেহের প্রয়োজনে তাদেরকে অন্য নারীদের রেপ করতে হতো । এমনকি একজন আমাকে বলেই ফেলেন যে-কখনও তুমি কাউকে ধর্ষণ করতে পারঃ কাজেই তাঁর পরিবর্তে পতিতার কাছে যাওয়া ভাল ।
Labels:
Entertainment

No comments: