জেনে নিন মিথিলার সম্পর্কে কিছু তথ্য
ডিএনএ বাংলা ডেস্কঃ
১। ১৯৮৪ সালের ২৫ মে জন্ম মিথিলার। বাংলাদেশের নামী অভিনেত্রী তো বটেই একাধারে জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং মডেলও এই রাফিয়াত রশিদ মিথিলা।
২। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত। তবে কর্মজীবন শুরু করেন একজন সমাজ উন্নয়নকর্মী হিসেবে। এছাড়াও স্কলাস্টিকা স্কুল এবং নর্দান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষিক ছিলেন মিথিলা।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন মিথিলা। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকায়। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স করে গোল্ড মেডেলও পেয়েছেন তিনি। মেয়ে আইরার সঙ্গে মিথিলা
৪। ২০০৬ সালের ৩ অগস্ট বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানকে বিয়ে করেন রাফিয়াত রশিদ মিথিলা।
৫। ২০১৩ সালের ৩০ এপ্রিল কন্যাসন্তানের জন্ম দেন মিথিলা। নাম রাখেন আইরা তাহরিম খান।
৬। ২০১৭ সালের ২০ জুলাই আচমকাই বিবাহ-বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা এবং তাহসান।
৭। মিথিলার ঘনিষ্ঠ মহলের কথায় ২০১৮ সালের শেষদিকে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় মিথিলার। ক্রমশ বাড়ে ঘনিষ্ঠতা। সূত্রের খবুর, ২০২২ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারবেন সৃজিত-মিথিলা। টলিপাড়ার তারকাদের নিয়ে থাকবে জমাটি পার্টির আয়োজনও।
Labels:
Entertainment

No comments: