Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অন্ধ্রপ্রদেশে কম দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে পদপিষ্ট বহু



ডিএনএ বাংলা ডেস্কঃ    দেশজুড়ে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমের হঠাৎ কম দামে পেঁয়াজ বিক্রির খবর আসে। আর এই খবরেই হুলুস্থুল পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি এমন হয় পদপিষ্ট হন বেশ কিছু মানুষ। যদিও এই ঘটনায় সেরকম আহত হননি কেউ। কোনওরকমে পুলিশ পরিস্থিতির সামাল দেয়।  ঘটনাটি ।




সেখানে সরকার জানায়, স্থানীয় বাজারে মাত্র ২৫ টাকা করে বিক্রি করা হবে পেঁয়াজ। সরকারের তরফে ভর্তুকি দিয়ে এই দাম করা হয়েছে বলে জানানো হয়। তবে পরিবারপিছু ১ কেজি করে পেঁয়াজই দেওয়া হবে বলে জানানো হয়।  এই খবর পাওয়ার পরেই চিপুরুপল্লি গ্রামের মানুষরা সেখানে গিয়ে উপস্থিত হন। বাজারের দরজা বন্ধ থাকায় দরজার বাইরেই অপেক্ষা করতে থাকেন তাঁরা।



কিছুক্ষণ পরে পেঁয়াজের গাড়ি এলে দরজা খোলা হয়। আর তখনই হুড়োহুড়ি করে ভিতরে ঢোকার চেষ্টা করেন সবাই। কিন্তু জায়গা কম থাকায় বেশ কয়েকজন মাটিতে পৌঁছে যান। বাকিরা তাঁদের উপর দিয়েই হেঁটে চলে যান।    সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। মাটিতে পড়ে যাওয়া ব্যক্তিদের টেনে তোলেন তাঁরা। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




তবে ভাগ্যক্রমে কারও বেশি চোট না লাগায় প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় তাঁদের। এই ঘটনার পরেই পেঁয়াজ বিক্রি বন্ধ রাখে অন্ধ্রপ্রদেশ সরকার।  দেশজুড়ে পেঁয়াজের দামে লাগাম লাগানোর জন্য ইতিমধ্যেই কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যেমন পাইকারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে ২৫ টনের বেশি পেঁয়াজ তাঁরা স্টকে রাখতে পারবেন না। ঠিক তেমনই খুচরো ব্যবসায়ীরা ৫ টনের বেশি পেঁয়াজ স্টকে রাখতে পারবেন না। 

No comments: