Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ট্রেন মিস হওয়ায় গাড়িতে দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছে ইস্টবেঙ্গল



ডিএনএ বাংলা ডেস্কঃ       ইস্টবেঙ্গল বড় সমস্যায়। দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে লুধিয়ানা যাওয়ার কথা ছিল জুয়ান মেরা, কোলাডোদের। কিন্তু দিল্লি বিমানবন্দরে নেমে স্টেশনে যেতে যেতে ট্রেন বেরিয়ে যায়। ফলে এখন সাত ঘণ্টা জার্নি করে লুধিয়ানা যাবে দল।




৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলেছে লাল-হলুদ। তারপর ৭ তারিখের ম্যাচ নিয়ে ক্লান্তির চিন্তা ছিলই। এই ঘটনা কপালে ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের। পঞ্জাবের মাঠে প্র্যাকটিস তো দূরের কথা, কখন সেখানে দল পৌঁছবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।    এদিন সকালে কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ এবং কাশিম আইদারা চলে গিয়েছেন লুধিয়ানায়।



বিকেলে সাংবাদিক সম্মেলনের জন্যই পাঠিয়ে দেওয়া হয় দু’জনকে। পরে যাওয়ার কথা ছিল দলের। আর তাতেই ঘটল বিপত্তি।  গোটা ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন বিনিয়োগকারী সংস্থা কোয়েসের ভূমিকা নিয়ে। আইলিগের মতো টুর্নামেন্টে অপেশাদার আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

No comments: