Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মিথিলা-সৃজিতের বিয়ের ইলিশ এল ওপার থেকে



ডিএনএ বাংলা ডেস্কঃ    কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে উপলক্ষে ঢাকা থেকে ইলিশ নেয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার একটি ফ্ল্যাটে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে নেয়া হয়েছে ২ কেজি ওজনের চারটি ইলিশ।


বিয়েতে মিথিলা লালা শাড়ি আর সাবেকি সোনার গয়নায় সেজেছিলেন । হাতে ছিল গাঢ় মেহেন্দি। সৃজিতের পরনে ছিল কালো পাঞ্জাবি। সঙ্গে লাল জহর কোট। মিঞা-বিবি দু’জনেরই পোশাকেই ছিল সোনালি সিক্যুয়েন্সের কাজ। ম্যাচিং পোশাকেই রেজিস্ট্র সেরে নিলেন সৃজিত-মিথিলা। দক্ষিণ কলকাতায় সৃজিতের ফ্ল্যাটেই হয়েছিল আয়োজন। হাজির ছিলেন মিথিলার পরিবারও।



টলিপাড়ায় কান পাতলেই ভেসে আসছিল ফিসফিস। এবার নাকি বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই টলি পরিচালক। অবশেষে অবসান হল সব জল্পনার। ৬ ডিসেম্বর শুক্রবারই রেজিস্ট্রি ম্যারেজ সেরে নিলেন দুই তারকা। সন্ধ্যায় হয়েছে বিয়ে, তার আগে শুক্রবার সকালে ফেসবুক পোস্টে নিজের সিনেমা ‘জাতিস্মর’-এর ‘খোদার কসম জান’-এর চারটে লাইন শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে রয়েছেন মিথিলা এবং সৃজিত। 




জানা গিয়েছে, সৃজিত-মিথিলার রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানের আয়োজন একেবারেই ঘরোয়া। হাজির থাকতে পারেন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। থাকতে পারেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, শ্রীজাত এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তও। খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছে একেবারেই ঘরোয়া ভাবে। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিরাট পার্টির আয়োজন করবেন সৃজিত মুখোপাধ্যায়।




 নিঃসন্দেহে সেখানে হাজির থাকবেন টলিপাড়ার প্রায় সব তারকাই।   ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সৃজিতের সঙ্গে ছবি শেয়ার করেছেন অনুপম রায়। সৃজিতের হাত ধরেই টলিপাড়া চিনেছিল অনুপমকে। দু’জনেই যে খুব ভাল বন্ধু সেকথা জানেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। সৃজিতের জীবনের বিশেষ দিনেও তাই হাজির ছিলেন অনুপম। ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছে তিনি লিখেছেন, “সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে। অভিনন্দন কমরেড।” নীল-সোনালি জমকালো কাজ করা পাঞ্জাবিতে সৃজিত মুখোপাধ্যায়কে লাগছেও বেশ।

No comments: