মেলা নিয়ে পুনর্বিবেচনার দাবিতে ব্যবসায়িক সমিতির বিক্ষোভ
দেবশ্রী মজুমদার, বোলপুর, ০৬ ডিসেম্বরঃ মেলা নিয়ে আলোচনার টেবিলে না বসলে বা পুনর্বিবেচনা না করলে মেলার মাঠে প্যান্ডেল হতে দেব না এই দাবি নিয়ে বোলপুর ব্যবসায়ী সমিতি মিছিল, বিক্ষোভ ও স্মারকলিপি জমা দিল বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবের কাছে। ব্যবসায়িক সমিতির কোষাধ্যক্ষ সুব্রত ভকত বলেন, শতাব্দী প্রাচীন ঐতিহ্যের মেলায় আমরা একটা অংশ। উনারা জায়গা দিলে, আমরা ছাতা দিই।
আমরা যদি প্যান্ডেলটা না করতে দিই, তাহলে মেলাটা হবে না। বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের দাবি পুনর্বিবেচনা না করলে মেলার মাঠে একটা বাঁশ পড়বে না। দীর্ঘদিন ধরে যারা মেলা করে এসেছে, তাদের বঞ্চিত করে অনলাইন চালু করে মেলা করা যাবে না। আগে তাদের জন্য কিমি.পক্ষে নির্দিষ্ট তিন দিন রাখতে হবে। অন লাইন চলছে না। কেউ বুকিং করবে না। বোলপুরের কেউ যদি বুকিং করেন, তাকে এই বছর থেকে বয়কট করে দেব। তাকে এই বছর থেকে মেলায় অংশ গ্রহণ করতে দেব না। আগে যে নিয়মে মেলা চলত, সেভাবেই মেলা চলুক।
একই কথা বলেন, সমিতির সম্পাদক সুনীল সিং। তিনি বলেন, আমাদের পেটে লাথি মারার চেষ্টা করলে আমরা মেনে নেব না। আমরা চাই মেলা হোক। কিন্তু ব্যবসায়ীদের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নয়। মেলার দিন বাড়াতে হবে। অনলাইনে টাকা দেব। কিন্তু জায়গা বুকিং সম্ভব নয়। জায়গার জন্য অত টাকা এবং সিকিউরিটি মানি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

No comments: