বাবরী মসজিদ ধ্বংশকারীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের মিছিল
দেবশ্রী মজুমদার, বীরভূম, ০৬ ডিসেম্বরঃ বাবরী মসজিদ ধ্বংশকারীদের শাস্তির দাবিতে গোটা জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করল জেলা বামফ্রন্ট। কেন্দ্রীয়ভাবে কর্মসূচী গ্রহণের পাশাপাশি ইতিহাসের পাতায় ন্যক্কর জনক ঘটনার প্রতিবাদের বীরভূমের সমস্ত এলাকায় বামফ্রন্ট মিছিল করে।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, বাবরি মসজিদ ধ্বংশের ২৭ দিবস আমরা নিন্দা প্রতিবাদের মধ্যে পালন করি। পাশাপাশি, কেন্দ্রসরকারের বিভেদকামী নীতির বিরুদ্ধে আমরা আন্তরিক ভাবে সোচ্চার হয়ে থাকি। এদিনও তার ব্যতিক্রম হয় না। সংবিধান রক্ষার দাবি, মানুষের অধিকার রক্ষার দাবি নিয়ে আমাদের মিছিল। উগ্র ধর্মান্ধতার নীতি অযৌক্তিক। এর কোং বাস্তবতা নেই।
শ্রমজীবি মানুষের রোজগারের কথা বলে না এই সরকার। এরা বাবরি মসজিদ ধ্বংশ করে গণতন্ত্রের এবং সংবিধানের উপর আঘাত হেনেছে। আমাদের এগিয়ে আসতে হবে জাতীয় ঐক্য নিয়ে এই সংবিধানকে বাঁচাতে। এই দিনটি ইতিহাসের পাতায় কালো অধ্যায়। সুপ্রীম কোর্ট বলেছে, এই বাবরি মসজিদ যারা ধ্বংশ করেছে, তারা অপরাধী। আমরা সেই অপরাধীদের শাস্তি চাই।

No comments: