Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

পুলিশের এনকাউন্টারে নিহত হায়দরাবাদের নারকীয় কাণ্ডে অভিযুক্ত ৪ ধর্ষক



ডিএনএ বাংলা ডেস্কঃ    হায়দরাবাদের নারকীয় কাণ্ডে অভিযুক্ত ও ধৃত চার ধর্ষক পুলিশের এনকাউন্টারে নিহত।  পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে তিনটে-চারটে নাগাদ চার অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তখনই গুলি করে মারা হয় তাদের। 



এ দিন তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল পুলিশ। তখনই তাদের নিয়ে যাওয়া হয় এনএইছ ৪৪-এ, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। 



পুনর্নির্মাণের কাজ চলার সময়েই তারা হঠাৎ পালানোর চেষ্টা করে বলে দাবি করেছে পুলিশ। এর পরেই তাদের গুলি চালাতে হয় বলে জানিয়েছে তারা। ঘটনাস্থলেই মারা যায় চার ধর্ষক।

No comments: