ঈশা আম্বানির বিয়েতে খাবার পরিবেশন করেন অমিতাভ ও আমির
বিনোদনঃ ইশা আম্বানি ও আনন্দ পিরামল ১২ই ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের অ্যান্টিলিয়ায় বিবাহের মধুর সম্পর্কে আবদ্ধ হন। তাদের অভ্যর্থনা জানাতে সেখানে আমির খান ও অমিতাভ বচ্চন সহ উপস্থিত ছিল বলিউডের একঝাঁক তারকা।
তাদের বিবাহের বিভিন্ন ছবি এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেখান থেকে একটি ভিডিওতে দেখা গিয়েছিল ইশার সেই বিয়ের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং আমির খান খাবার পরিবেশন করছিল।
গুজরাটি প্রথা অনুযায়ী এই দুই অভিনেতা অতিথিদের ঢোকলা সহ খাবার পরিবেশন করছিলেন। যদিও এটি তাদের একটি সামাজিক প্রথা। তাই তাঁরা তাঁদের প্রথার নিয়মানুযায়ী বিবাহের শুধুমাত্র একটি অংশ হিসেবে যোগদান করেছিলেন।
বলিউডের বিগ বি এবং আমির খান উভয়ই আম্বানি এবং তাঁর পরিবারের খুব ঘনিষ্ঠ এবং গুজরাটি অনুষ্ঠান অনুযায়ী পরিবারের সদস্যরা নম্রতা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে অতিথিদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সেবা করে থাকে।
খাবার পরিবেশন ছাড়াও বিগ বি বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কন্যা দানের অনুষ্ঠানের প্রধান ছিলেন, যেখানে তিনি আম্বানি পরিবার ও অতিথিদের পুরো অনুষ্ঠানটির সারমর্ম পাঠ করে শুনিয়েছিলেন।

No comments: