‘সঙ্গীত মহাসম্মান’-এ সম্মানিত হলেন শান ও অরিজিৎ সিং
বিনোদনঃ শুক্রবার বঙ্গীয় সঙ্গীত ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ‘সঙ্গীত মহাসম্মান’ সম্মানে ভূষিত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান ও অরিজিৎ সিং।
এই দুজন গায়ক ছাড়াও, রূপংকর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, প্রতীক চৌধুরী এবং সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের মতো বাঙালি ব্যক্তিত্ব এর আগে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরষ্কার পেয়েছিলেন।
কিংবদন্তী গায়িকা সন্ধ্য মুখোপাধ্যায় সকলকে পুরস্কার বিতরণ করেন। শান ও অরিজিৎকে অভিনন্দন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, “আমাদের মধ্যে এমন সব ব্যক্তিত্ব আছে যারা বাংলার মাটিতে জন্মগ্রহণ করে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে তাঁরা তাদের গৌরব অর্জন করে বাংলার মাটিকে গর্বিত করেছে।“
আট দিনব্যাপী বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব উদ্বোধনের সময় মমতা বলেন, “যে তাঁরা বিভিন্ন কাজে বাইরে ব্যস্ত থাকা সত্ত্বেও এই উৎসবের টানে কলকাতায় এসে পৌঁছেছেন।আমরা তাদের জন্য গর্বিত”।

Labels:
Entertainment

No comments: