বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন মমতা
কলকাতা, ১৮ ডিসেম্বর : আগামী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। মন্ত্রিসভায় আসতে চলেছেন ২-৩ জন নতুন মুখ। মঙ্গলবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রদবদল হলে বৃহস্পতিবার বলব।" সূত্রের দাবি, বুধবারই নতুন মন্ত্রিসভার তালিকা তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, আগামী বছরের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই পরিবর্তন। কাজের মূল্যায়ন করে কিছু কিছু মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।একই মাপকাঠিতে দফতর কমিয়ে ডানা ছাঁটা হতে পারে বেশ কয়েকজন মন্ত্রীর। মালদার মতো যে জেলাগুলি থেকে কোনও মন্ত্রী নেই, নতুন মুখ সেই জেলাগুলি থেকেও উঠে আসার সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের কথা মাথায় রেখেও বেশ কয়েকজন হেভিওয়েটের চাপ কমানো হতে পারে।

No comments: