Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অবৈধ পার্কিং রুখতে গিয়ে নিগৃহীত পুলিশ

 দমদম, ১৮ ডিসেম্বর: দমদমের পুলিশকে মারধর করার অভিযোগ উঠল চালকদের বিরুদ্ধে। পুলিশ নিগ্রহের অভিযোগে তিনজনকে আটক করেছে দমদম থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত অপর ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।


জানা গিয়েছে দমদম সেন্স স্টিফেন স্কুলের সামনে ও যশোর রোডের ওপর দীর্ঘদিন ধরে রাস্তার ধারার বেআইনিভাবে প্রচুর ছোট বড় গাড়ি পার্কিং করা ছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাগেরবাজার ট্রাফিকের পুলিশ সেখানে ব্যবস্থা নিতে যায়। এবং কয়েকটি গাড়িগুলোতে কেস দেওয়া শুরু করলে তাকে বাধা দিতে শুরু করে গাড়ির চালকরা। গাড়ির চালকরা হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশকে মারধর শুরু করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পাল্টা রাস্তা অবরোধ করে গাড়ি চালকরা।

চালকরা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে তারা যশোর রোডের ধরে পার্কিং করছিল। পুলিশ তাদের বিনা নোটিসে কেস দিতে শুরু করে। পুলিশ জানিয়েছে তিন জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা এবং সরকারি কাজ বাধা দেওয়ার ধারায় মামলা রুজু হয়েছে। পার্কিং এর জেরে যশোর রোড যানজট হচ্ছিল। সেই কারণে অভিযান চালায় পুলিশ।

No comments: