Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দূষণ কমাতে নিউ দিল্লী পৌর পরিষদ চালু করলো এই পরিষেবাটি

নিউ দিল্লীঃ অত্যাধুনিক জীবন যাত্রায় দূষণ একটা বিশ্বব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যতদিন যাচ্ছে বাতাসে দূষণের পরিমাণ দিনদিন বেড়েই চলে যাচ্ছে। গতকাল শনিবার নয়া দিল্লি পৌর পরিষদ (এনডিএমসি)দূষণ কমাতে একটি পাবলিক সাইকেল শেয়ার (পিবিএস) সার্ভিস চালু করেছে।
এনডিএমসি চেয়ারম্যান নরেশ কুমার জানান, নিউ দিল্লি এলাকার ৫০ টি স্টেশনে পাবলিকদের ব্যবহারের জন্য ৩০০ স্মার্ট বাইক পাওয়া যাবে এবং ডিসেম্বরের শেষে দ্রুত অতিরিক্ত ২০০ অতিরিক্ত সাইকেল যোগ করা হবে। এই পাবলিক সাইকেল শেয়ার পরিষেবা এনডিএমসি মোবাইল অ্যাপ ‘এনডিএমসি-৩১১’ এ সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত এই সেবা চালু করা হবে।
প্রথম ৩০ মিনিটের জন্য এই সেবাটি বিনামূল্যে পাওয়া যাবে এবং পরবর্তী ৩০ মিনিটের জন্য ১০ টাকা করে মুল্য করা হবে। সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক পরিষেবার ভিত্তিতে এনডিএমসি সদস্য ছাড়া যারা ব্যবহার করবে তাঁদের জন্য, প্রতি ৩০ মিনিটের জন্য চার্জ ১০ টাকা করে মূল্য ধরা হবে।

No comments: