Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শবরীমালা মন্দিরে এবার ৪জন হিজরার প্রবেশে বাধা


কেরালা পুলিশ রবিবার চার জন হিজরাকে শবরীমালা মন্দিরে ঢুকতে বাধা দেয়। তাঁদের চারজনের মধ্যে অনন্যা নামে একজন হিজরা সংবাদ মাধ্যমকে জানান যে, তাঁদেরকে নিয়ে কেরালা পুলিশ উপহাস করে, হুমকি দেয় এবং অবশেষে তাঁদের ফিরে যেতে বলে।
অনন্যা আরও বলেন যে, “আমরা শনিবার আমাদের এরনাকুলাম থেকে তীর্থযাত্রা শুরু করে এখানে আসি এবং পুলিশ আমাদের সমস্ত অনুষ্ঠান পরিচালনার সাক্ষীও ছিল। কিন্তু আমরা যখন আর্মলি পৌঁছলাম,  তখন শীর্ষ পুলিশ কর্মকর্তা কিছু মহিলা কর্মকর্তার উপস্থিতিতে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেন”।
প্রথমে তারা বলেন, আমাদেরকে মহিলাদের পোশাকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না এবং মন্দিরে ঢুকতে গেলে পোশাক পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা না করি কিন্তু কিছু সময় পরে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে পোশাক পরিবর্তনে রাজি হই।  কিন্তু পুলিশ তখন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের মন্দির চত্বর থেকে ফিরে যেতে বলে।
২৮ শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যখন ঐতিহাসিক রায় দেয় যে ১০ থেকে ৫০ বছর বয়সী সব মহিলা এই মন্দিরে প্রবেশ করতে পারবে সেদিন থেকে শবরীমালা মন্দিরে হিন্দু গোষ্ঠীগুলোর প্রতিবাদ প্রবল দেখা দিয়েছে।

No comments: