Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আইনজীবী স্বামীকে পিছন থেকে কি ভাবে খুন করেছিল তা দেখাল অনিন্দিতা

বিছানায় বসে থাকা কালীন রজত দে কে পিছন আক্রমন করে শ্বাস রোধ করে মারা হয়েছে।আজ বারাসাত আদালতে এই কথা জানালেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জী।তার দাবী এটি পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথার খুন।ধৃত অনিন্দিতা পাল দে একা  এই খুন করেছে।ভারী চেহারার রজত দে পিছন থেকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে মারা হয়েছে।দাম্পত্য কলহ এতটা তীব্র ছিল যে ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পর ফেসবুকে একই মানসিকতা র বিষয় বস্তুু তিনি শেয়ার করেছেন।হোয়াটস আ্যপ চ্যাটেও দেখা গিয়েছে খুনের পরিকল্পনা কথা।এমনকি অনিন্দিতা র গুগল হিস্ট্রি বলছে দীর্ঘ দিন ধর খুনের পরিকল্পনা তিনি করছিলেন।আজ আদালতে এই তথ্য দেন সরকারী আইনজীবী। গতকালকের ঘটনার পুননির্মান এর সময় কেন ভিডিও গ্রাফি করা হয়নি সে প্রশ্ন তোলেন অনিন্দিতা তার আইনজীবী। তার দাবী নিহত রজতের বাবার অভিযোগে কোন খুনের অভিযোগ নেই।পুলিশ সুওমটো কমপ্লেন করে গল্প সাজাচ্ছে।তাই ঘটনার পুননির্মান এর কোন ভিডিও তারা করেনি।এই দিন সরকারি আইনজীবী বলেনে পুননির্মান এর সময় দুজন সাক্ষী ছিলেন ঘটনাস্থলেই। এই পুননির্মান এর সম্পুর্ণ ও পর্যায়ক্রমের পোট্রে করা হয়েছে সে সময় উপস্থিত শিল্পীকে দিয়ে।বিচারক এই ধৃতকে আগামী ২৮ শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন এ দিন।

No comments: