Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নিক-প্রিয়াঙ্কার বিয়েতে পরিনিতি চোপড়াকে দিতে হয়েছিল ৫ লাখ টাকা

বিনোদনঃ প্রিয়াঙ্কা  এবং নিক দম্পতি তাদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিয়ের মেহেন্দি ও সংগীত অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন। বিয়েতে  জোনাস পরিবার পশ্চিমী ও ভারতীয় সংস্কৃতিতে মশগুল হয়ে বলিউড ঘরানায় তারা তাদের আনন্দ উপভোগ করে। মজার ব্যাপার হল, পাঞ্জাবি বিবাহের ঐতিহ্যের অংশ হিসাবে, প্রিয়াঙ্কার খুড়তুতো বোন পরীনিতী চোপড়া তার জামাইবাবু নিকের জুতো চুরি করেছিল এবং নিক তার জুতো ফিরে পাওয়ার জন্য পরীনিতী চোপড়াকে ৫ লাখ টাকা দিতে বাধ্য হয়েছিলেন।
জানা যায় "উভয় পরিবার আন্তরিকভাবে একে অপরের বৈবাহিক নিয়মকানুন মেনেই বিয়েতে অংশগ্রহণ করেছিলেন। যদিও বিবাহের সময়, প্রিয়াঙ্কার ছোট ভাই সিদ্ধার্থ, নিক পরিবারকে বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠান এবং তার তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছিল। যেখানে কিছু মজায় ভরা প্রতিযোগিতা ছিল বিশেষ করে মালাবদলের সময় একটি নির্দিষ্ট উচ্চতাতে নববধূ ও বরকে তুলে নেওয়ার প্রতিযোগিতা তাদেরকে খুব আনন্দ দিয়েছিল। "
উল্লিখিত,১ ডিসেম্বরে  হিন্দুমতে বিবাহের পর ২ শে ডিসেম্বর ক্যাথলিক ঐতিহ্য অনুযায়ী প্রিয়াংকা ও নিক বিয়ে করেন। জানা যায় নিক যখন বিয়েতে সাতপাক ঘুরছিলেন তখন সে তার তাৎপর্য উপলব্ধি করে খুব খুশি হয়েছিল এবং তার একটি ছবিও পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে।বিয়েতে উপলব্ধি করা  আশ্চর্যজনক অভিজ্ঞতার পর পল কেভিন জোনাস অভিনন্দন জানান নবদম্পতিকে।

No comments: