অযোধ্যাতে রাম মন্দিরের নির্মাণের জন্য সংসদে বিক্ষোভ প্রতিবাদ দেখায় শিবসেনা
আযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে দিল্লিতে সংসদের ভেতরে এবং বাইরে শিব সেনার সংসদ সদস্যরা বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে থাকে।
তারা সংসদ ভবনে মহাত্মা গান্ধী মূর্তির কাছে প্লাকার্ড নিয়ে জড়ো হয়েছিল, এবং শ্লোগান দিচ্ছিল "হর হিন্দু কি ইয়েহি পুকার, পেহেলে মন্দির ফির সরকার" অর্থাৎ (প্রত্যেক হিন্দুর দাবি প্রথমে মন্দির নির্মাণ, তারপর সরকার)।
লোকসভার ভিতরেও শিবসেনার সদস্যরা এ বিষয়ে স্পীকারের পোডিয়ামের কাছে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে যে, "মোদি-যোগী সত্তা মে, রাম খড়ে হে তাম্বু মে" অর্থাৎ(মোদি-যোগী ক্ষমতায় রয়েছে, কিন্তু ভগবান রাম তাঁবুতে বাস করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে স্মরণ করিয়ে দিয়ে শিব সেনা সদস্য অরবিন্দ সাঁওয়ান্ত সাংবাদিকদের বলেন, “২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিজেপি এই মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতি পূরণ করার”। তিনি বলেন, প্রয়োজনে কেন্দ্রকে বিল পাশ করাতে হবে এই মন্দির নির্মাণের জন্য।


No comments: