জানেন, দেশের এই রাজ্যের ৯০ শতাংশ বিধায়ক কোটিপতি !
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এর একটি সমীক্ষা অনুসারে মিজোরামের ৪০ এর মধ্যে ৩৬ জন নব নির্বাচিত বিধায়ক কোটিপতি।
বুধবার রাতে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে গত পাঁচ বছরে, মিজোরামে কোটিপতি বিধায়কের সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে, যেখানে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৩১৭ টাকা। ২০১৩ সালে ৪০ টির মধ্যে ৩০ জন বিধায়ক ছিল কোটিপতি। ২৮ শে নভেম্বরে বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের দ্বারা দায়ের করা শপথগুলি বিশ্লেষণ করে জরিপে বলা হয়, পাঁচ বছর আগে ৩.১০ কোটি রুপি থেকে সদস্যদের গড় সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৪.৮৪ কোটি টাকা।
যেখানে ২০১৪-২০১৫ সালে মিজোরামের মাথাপিছু আয় ৮৫,৬৫৯ ছিল সেখানে ২০১৫-২০১৬ সালে ১১.২৭ শতাংশ বেড়ে ৯৫,৩১৭ টাকা দাঁড়িয়েছে ।এদিকে, ১০ জন (২৫ শতাংশ) বিধায়ক তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম এবং দ্বাদশ ক্লাস পাস ঘোষণা করেছে, আর ২৯ জন (৭৩ শতাংশ) বিধায়ক স্নাতক বা তার বেশী শিক্ষাগত যোগ্যতার প্রমান দিয়েছে।
কেরালার (৯৩.৯১শতাংশ) পরে মিজোরাম ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষিত রাজ্য (৯১,৫৮ শতাংশ)।

No comments: