Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

এটি ২০১৮ সালে গুগুলে সার্চ করা সবচেয়ে জনপ্রিয় হিন্দি গান!

বিনোদনঃ চলতি বছরে আগস্ট মাসে সদ্য মুক্তি পায় জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে’। যেখানে অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুর অভিনীত ‘সির্ফ তুম’ সিনেমার একটি জনপ্রিয় গান ছিল ‘দিলবর-দিলবর’। সেই গানটিকে এই সিনেমায় দ্বিতীয়বার রিমেক করা হয়। ফলস্বরূপ এই সিনেমাতেও গানটি বেশ জনপ্রিয় লাভ করে। এবং গুগুলের মতে ২০১৮ সালে সার্চ করা সবচেয়ে জনপ্রিয় গান এটি।
এই খবরটি পাওয়া মাত্র সেই গানে অভিনয় করা অভিনেত্রী নোরা ফাতেহী ছিলেন মুসৌরিতে একটি সিনেমার শুটিং-এ। সেখান থেকে তিনি উচ্ছসিত হয়ে তার ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করে তাঁর ফ্যানদের উদ্দেশ্যে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে যে সে একটি হোটেলের রুমে খুব খুশি হয়ে ডান্স করছে। এবং তাঁর সকল ফ্যানদের অভিনন্দন জানাচ্ছেন যারা গুগুলে তাঁর এই গানটিকে বেশি করে সার্চ করেছেন।
সলমন খানের ‘টাইগার জিন্দা হে’-র ‘দিল দিয়া গাল্লা’ গান হোক বা গায়ক বাদশাহের র্যাহপ গান ‘তেরা বাজা মুঝে জীনে দে’ এসমস্ত গানকে পিছনে ফেলে দিয়ে ২০১৮ সালে গুগুলে এক নম্বর স্থান করে নিয়েছে ‘সত্যমেব জয়তে’-র ‘দিলবর-দিলবর’।

No comments: