রেসিপি :চিকেন পাস্তা
খাবারের শখ মেটাতে গিয়ে আমাদের রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে পাস্তা কিনে খেতে হয়। কিন্তু সেই একই স্বাদের পাস্তা যদি বাড়িতে তৈরি করা যায়, তাহলে কেমন হয়? তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যায় মজাদার পাস্তা তৈরির রেসিপি
উপকরনঃ
পাস্তা- ৫০০ গ্রাম
চিকেন ছোট টুকরা- ২ কাপ
অলিভ অয়েল- ২ টেবিল চামচ
পেয়াজ- ১ টি (মিহি কুচি)
রসুন কোয়া কুচি- ৬ টি
পার্সলে গুড়া- ১ চা চামচ
টমেটো কুচি- ৫০০ গ্রাম .নুন- (স্বাদ মত)
গোলমরিচ- পরিমাণ মত।
প্রণালীঃ
*প্যানে অলিভ অয়েল দিয়ে এতে রসুন কুচি হালকা বাদামী করে ভেজে আলাদা করে তুলে রাখুন।
*ওই তেলেই পেঁয়াজ ভেজে তারপর টমেটো দিয়ে ১০ মিনিট রান্না করুন। টমেটো গলে গেলে নুন, গোলমরিচের গুড়া আর পার্সলে গুড়া দিয়ে আরো কয়েক মিনিট রান্না করুন। হয়ে গেল টমেটো সস।
*আলাদা প্যানে অল্প তেলে অল্প নুন আর গোল মরিচ গুড়া দিয়ে চিকেন টুকরোগুলো ভেজে নিন ।
*পাস্তা সিদ্ধ করে নিন, তারপর ঠান্ডা জলে ধুয়ে হাফ চা চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে পাস্তা গুলো মাখুন। এতে পাস্তা আঠার মত লেগে থাকবে না।
*টমেটো সসের মধ্যে পাস্তা আর চিকেন দিয়ে ২ মিনিট বেশি আঁচে ভাজুন।
...উপরে চীজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পাস্তা।

Labels:
Entertainment

No comments: