Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শীতে ত্বকের সার্বিক যত্ন

চারিদিকে জেঁকে বসেছে শীত। এটা অবশ্য হাড়ে হাড়েই টের পাওয়া যাচ্ছে। শীত এলে সবার মধ্যে একটা ব্যাপার লক্ষ করা যায়, সবাই ত্বক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন ধরনের ক্রিম, লোশন, ময়েশ্চারাইজার সংগ্রহের ধুম পড়ে যায়। শীতের প্রসাধন সংগ্রহের এই দৌড়ে অনেকেই নামীদামি বিভিন্ন প্রসাধন বেছে নেন এবং অত্যন্ত আগ্রহভরে সেগুলো ব্যবহার করে থাকেন ত্বক সচেতন মেয়েরা। বেশির ভাগ মেয়ের ধারণা, শীতে ত্বকের যত্নে নামীদামি প্রসাধন খুবই দরকার। আসলে সাধারণের এই ধারণা পুরোপুরি ঠিক নয়।

সানস্ক্রিন ব্যবহার করে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করুন। সূর্যের অতি বেগুনী রশ্মিতে শীতে আপনার ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খেয়াল করুন আপনার সানস্ক্রিনটি প্রাকৃতিক উপাদানে তৈরি কি না যাতে এটি ত্বককে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে।

রাতে শোবার আগে পা গরম জলে ধুয়ে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর ঘুমাতে যান।

কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার দেওয়ার আগে সরষের তেল গরম করে লাগালে ত্বকের রুক্ষতা দুর হয়।

যাদের দুধের সরে অ্যালার্জি হয় তারা লেবুর রসের মধ্যে গ্লিসারিন মিশিয়ে রাতে শোবার আগে হাত ও পায়ে লাগান। এতে ত্বকের রুক্ষতা দূর হবে।

শীতে ঠোঁট এবং হাত-পা ফেটে যায়।  পর যদি হাত-পা এবং ঠোঁটে ময়েশ্চারাইজার লাগানো যায় তাহলে ঠোঁট ও হাত-পা ফাটবে না।
ঠোঁট ফেটে গেলে তার মধ্যে কাঁচা দুধ অথবা দুধের সর লাগান।
খুব গরম জল দিয়ে স্নান করবেন না।

লবণযুক্ত হালকা গরম জলে হাত-পা ধুলে ত্বক মোলায়েম থাকে।

পা কুসুম গরম জলে অল্প কয়েক ফোটা শ্যাম্পু ফেলে ভিজিয়ে রেখে শক্ত কিছু দিয়ে ঘষে ময়লা তুলে ফেলতে হবে।

প্রচুর পরিমাণে জল খান। ভেষজ চা এবং ফলের রসও আপনার ত্বকের জন্য অনেক উপকারী। এতে আপনার ত্বক কখনোই জলশূন্য বা রুক্ষ হবে না।

তেল সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

স্নানের সময় তেল ব্যবহার করুন। আপনি স্নানের সময় চাইলে নারিকেল বা আমলকীর তেল ব্যবহার করতে পারেন। কিংবা এক কাপ দুধে চার-পাঁচ ফোঁটা আপনার পছন্দমতো তেল মিশিয়ে নিয়ে স্নানের সময় ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক থাকবে মসৃণ এবং রুক্ষ হওয়ার ভয় থাকবে না।

No comments: