সম্পত্তির লোভে খুন মা , গ্রেফতার ছেলে
সম্পত্তির লোভে মা কে প্রথমে শ্বাসরোধ করে খুন ও পরে প্রমান লোপাটের জন্য আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতার ছেলে।এই ঘটনার পর অপমানে তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের স্ত্রীর।এই ঘটনায় ইতি মধ্যেই মৃত্যু হয়েছে সুদীপ বিশ্বাস (12)ও রিমা বিশ্বাস(17) নামে দুই সন্তানের।বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোট ছেলে শুভ বিশ্বাস(7) ও মা গীতা বিশ্বাস(35)।সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের বাগানি পাড়ায়।সূত্রের খবর,গত 1লা ডিসেম্বর সকালে শান্তিপুর থানার বাগআচড়া পঞ্চায়েত এর করমচা পুর গ্রামে আম বাগানের ভিতর এক মহিলার জ্বলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন।পরে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এই ঘটনার পর দীর্ঘ 15 দিন পর শান্তিপুর থানার সাথে যোগাযোগ করে রানাঘাট পুলিশ মর্গে এসে ওই মৃতদেহ সনাক্ত করেন শান্তিপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাগানে পাড়ার বাসিন্দা শ্যামলী বিশ্বাস।তিনি দাবি করেন ওই মৃতদেহ তার শ্বাশুড়ী তরুবালা বিশ্বাসের (68)।এর পর শান্তিপুর থানায় শ্যামলী দেবী অভিযোগ করেন যে,তার দেওর সত্যেন বিশ্বাস সম্পত্তির লোভে তার মা তরুবালা বিশ্বাস কে খুন করেছে।অভিযোগ,গত 15 দিন তরুবালা দেবীর কোনো খোঁজ ছিল না।সেই কথা কাউকে জানায়নি ছোট ছেলে সত্যেন বিশ্বাস।এর পরই পরিবারের অন্যান্যদের সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়।এবং ঐ মৃতদেহ তরুবালা বিশ্বাস এর বলে সনাক্ত করে।এই অভিযোগের পর সোমবার বিকেলে সত্যেন বিশ্বাসকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ।আর স্বামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরই নিজের দুই পুত্র ও এক কন্যা সন্তানকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সত্যেন বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস।স্থানীয়রা পরে জানতে পেরে ওই চার জনকে প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় মেয়ে রিমা বিশ্বাসের(17)।পরে বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মা ও দুই ছেলেকে কৃষ্ণনগর স্থানান্তরিত করা হলে কৃষ্ণনগরে মৃত্যু হয় সুদীপ বিশ্বাসের (12)।বর্তমানে কৃষ্ণনগরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা গীতা ও ছোট ছেলে শুভ বিশ্বাস।এই ঘটনায় সোমবার শান্তিপুর বাগানে পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের প্রাথমিক অনুমান স্বামীর জন্য অপমানেই এই আত্মহত্যার ঘটনা।ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Labels:
West Bengal


No comments: