সুবর্ন জয়ন্তী বর্ষ উৎসব কালিয়াগঞ্জ কলেজে
শিক্ষার আলো প্রসারে দীর্ঘ অর্দ্ধ শতাব্দী পথ চলা শেষ করা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্ন জয়ন্তী বর্ষ উৎসব হবে ২০-২২ ডিসেম্বর । সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন বৈঠক করে একথা জানালেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাক্ষ ডাঃ পীযুষ কুমার দাস।আগামী বৃহস্পতিবার এই সুবর্ন জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ,এছাড়াও সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে থাকছেন দুই প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও বাচ্চু হাসদা ,গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালি সমেত শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক জগতের বিশিষ্ট জনেরা।এই উৎসব সম্পর্কে এদিন বিস্তারিত জানালেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ। ১৯৬৮ সালের ২০ আগষ্ট পথচলা শুরু করেছিল কালিয়াগঞ্জ কলেজ । সেই সময় অধূনা বাংলাদেশ তথা পূর্ব পাকিস্থানের সীমানা লাগোয়া এই কালিয়াগঞ্জ ছিল একটি ছোট গঞ্জ। দেশ ভাগের যন্ত্রনা নিয়ে ওপার থেকে এপারে আসা মানুষদের নিয়ে নতুন ভাবে গড়ে উঠতে থাকা কালিয়াগঞ্জের শিক্ষার প্রসারে কতিপয় শিক্ষানুরাগী মানুষ এই কলেজ স্থাপনের মূল ভূমিকা নিয়ে ছিল।১৯৬৮ সালে এই কলেজের পঠনপাঠন চালু হয় পার্ব্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ।সেখানে মনিং সেসনে এই কলেজ হত। কয়েক বছর বাদে পরিকাঠামো অংশিক গড়ে উঠলে বর্তমানে কলেক ক্যাম্পাসে শুরু হয় পঠনপাঠন। আগে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধিনে এই কলেজ ছিল। এখন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধিনে। সময়ের সাথে চলার পথে কালিয়াগঞ্জ কলেজের উন্নয়ন হয়েছে সর্ব ক্ষেত্রে। কালিয়াগঞ্জ কলেজ পরিকাঠামোগত ও পঠনপাঠনে এখন যথেষ্ট পরিনত। গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধীনস্থ একমাত্র কলেজ এই কালিয়াগঞ্জ যা ন্যাকের মূল্যায়নে বি++ মর্যাদা প্রাপ্ত। ১৯৬৮ সালের ২০ আগষ্ট ২০ আগষ্ট পথচলা শুরু হওয়া এই কালিয়াগঞ্জ কলেজের ৫০ বছর পূর্ন হইয়েছে ২০১৮ সালের ২০ আগষ্ট ।সেই সমইয়ে কলেজে চলছিল পরীক্ষা সেই কারনে কলেজের ৫০ বছর পূর্তী অনুষ্ঠা ডিসেম্বর ২০-২২ তারিখ দুই দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যামে পালন করা হবে। তাই এখোন চলছে যোরকদমের প্রস্তুতী।


No comments: