বালুরঘাটে বিক্ষোভ অবস্থান, শান্তিপুরে পথ অবরোধ
কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ অবস্থান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির। বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারের নেতৃত্বে এদিন বিকেলে বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে আসে। জেলা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর জেলা শাসকের দফতরের সামনে বিজেপির কর্মী সমর্থকরা বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ, তারপরে শান্তিপুর থানার তৎপরতায় অবরোধ তুলে নেয়।
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে নদীয়ার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ বিজেপি কর্মীদের। কিছুক্ষণের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয় 34 নম্বর জাতীয় সড়কে
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে নদীয়ার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ বিজেপি কর্মীদের। কিছুক্ষণের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয় 34 নম্বর জাতীয় সড়কে

No comments: