নতুন উদ্যমে চা বলয়ে আন্দোলনের ঝাঁঝ বামেদের
সিটু নেতৃত্বে পদযাত্রায় সামিল হচ্ছে চা বাগান শ্রমিক ও বনবস্তি বাসিন্দারা । চা বাগানের শ্রমিক ও বনবস্তি বাসী দের বিভিন্ন দাবীতে 15 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর ওবধি চার দিনের পদযাত্রা ডাকদিল সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু । সিটু আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষথেকে আলিপুরদুয়ার জেলার অসম সীমান্ত সঙ্কোষ চা বাগান থেকে আগামী 15 ডিসেম্বর থেকে সুরু হবে পদযাত্রা শেষ হবে 19 ডিসেম্বর আলিপুরদুয়ার বীরপাড়া তে । শেষ দিন বীরপাড়া উপস্থিত থাকবে শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য । আজ আলিপুরদুয়ার এ সিপিএমের কারয্যালয়ে আলিপুরদুয়ার সিটু জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সন্মেলন করে একথা জানান সিটুর আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক বিদ্যুৎ গুণ । তিনি জানান যে চা বাগানে নূন্যতম মজুরি তো চালু হলনা উপরুন্তু মালিক পক্ষ দিনের পর দিন শ্রমিকদের উপর কাজের বোঝা বাড়িয়ে চলছে । আগে শীতকালে শ্রমিকরা এক বেলা কাজ করতো । আর এখন মালিক পক্ষ বলছে শীতকালে ও আটঘণ্টাকাজ করতে হবে অনেক বাগানে এইবিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়া অন্যান্য কাজের বোঝাও বাড়িয়ে দিচ্ছে এর প্রতিবাদে এই পদযাত্রা এছাড়া বনবস্তি বাসী তারা তাদের অরণ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্ত কিছু দিয়ে চা বাগান ও বনবস্তি বাসী বিভিন্ন দাবী নিয়ে 15 ডিসেম্বর থেকে সুরু হবে পদযাত্রা


No comments: