সংখ্যালঘু উন্নয়নে পৃথক বোর্ড গঠনের দাবি
মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের দাবী তুললো । মুসলিম সম্প্রদায়ের সংগঠন ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া । গতকাল সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার জয়গাঁতে ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া আলিপুরদুয়ার জেলা কমিটির এক বৈঠক আয়োজিত হয় । সেই বৈঠকে মুসলিম সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ণের জন্য পৃথক উন্নয়ণ বোর্ডের দাবীর বিষয়ে আলোচনা হয় । বৈঠক শেষে ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক হায়দার আনসারি জানান যে ডুয়ার্স এ বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ণ পৃথক উন্নয়ণ বোর্ডের মাধ্যমেই সম্ভব । মূখ্যমন্ত্রী সঙ্গে এই বিষয়ে সরাসরি আলোচনা জন্য তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে ।
Labels:
West Bengal


No comments: