Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াল বিজেপি কর্মীরা

পশ্চিম মেদিনীপুর :  বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষের গাড়ির উপর হামলার প্রতিবাদে ঘাটালে পথ অবরোধ ও মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াল বিজেপি কর্মীরা।          কোচবিহারের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির  ওপর আক্রমনের প্রতিবাদে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে বিজেপির পথ অবরোধ ও মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াল ঘাটালের বিজেপি কর্মীরা। অাজ বিকালে বিজেপি কর্মীরা ঘাটাল শহরে মিছিল পরিক্রমা করে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড ওরফে ঘাটাল কলেজ মোড় সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা পোড়াল বিজেপি কর্মীরা। মিনিট দশেক পথ অবরোধ হয়। ঘাটাল থানার অফিসার ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এলে অবরোধ উঠে যায়।
বৃহস্পতিবার কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের উপর হামলার প্রতিবাদে পথে নামল দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলা সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। জেলার দলীয় কার্যালয় থেকে বের হয়ে বারুইপুর শহরের বেশিরভাগ অংশ পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। মিছিল শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল ও দাহ করেন বিজেপি কর্মীরা। এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার হুমকি ও দেন বিজেপি কর্মীরা। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলা বিজেপির সভাপতি সুনিপ দাস বলেন, “ তৃণমূল ভয় পেয়েছে। তাই বারে বারে আমাদের বিজেপি কর্মীদের উপর হামলা করছে। বারে বারে আমাদের রাজ্য সভাপতির উপর হামলা করছে। রাজ্যে গনতন্ত্র একেবারেই নেই তা আরও একবার প্রমানিত হল”।  

No comments: