Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

জেল পালানো দুই আসামীকে কড়া নিরাপত্তা পুলিশের

পূর্ব মেদিনীপুর : আজ কাঁথি আদালতে তোলা হল শেখ মুন্না ও কর্ণকে। গত ৪অক্টোবর পুলিশকে বোম মেরে গুলি চালাতে চালাতে কাঁথি আদালত থেকে পালিয়ে যায় কর্ণ, মুন্না ও সুরজিৎ। সেই ঘটনায় আজ এদের কাঁথি মহকুমা আদালতে হাজির করা হয়। সাথে ছিল মুন্নার সাকরেদ সেক রফিক।
বোম মেরে গুলি চালাতে চালাতে কাঁথি আদালত থেকে পালিয়ে যাওয়া কর্ণকে কাঁথি থানার পুলিশ সেদিনই গ্রেফতার করে। কিছু দিন আগে কলকাতাতে মুন্নাকে গ্রেফতার করে সিআইডি। আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে,  মুন্নার সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মোটর সাইকেল ছিনতাই এর ঘটনায় সেক রফিকের টি আই প‍্যারেড হবে আগামী ১২ ডিসেম্বর।
 অপর দিকে মেদিনীপুর জেল থেকে আনা পুলিশ খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্ণ বেরার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কর্ণ ও মুন্নার জন‍্য আজ কাঁথি আদালতে পুলিশি ব‍্যবস্থা ছিল জোরদার। তবে সেদিনের ঘটনায় ফেরার সুরজিত গুড়িয়াকে এখনও ধরতে পারেনি পুলিশ।

No comments: