তৃণমূলের চোখরাঙানি উপেক্ষা করে বিজেপির হুঙ্কার
নদীয়া: কোচবিহারের সীতাইতে রাজ্য বিজেপি সভাপতি মাননীয় দিলীপ ঘোষ , যুব রাজ্য সভাপতি দেবজিৎ সরকার সহ অন্যান্য নেতৃত্বের উপর তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা পরিকল্পিত হামলা পুলিশের উপস্থিতিতে হওয়ার বিরুদ্ধে নদীয়া দক্ষিণ জেলা বিজেপি ও যুব মোর্চার উদ্যোগে রানাঘাটের রাজপথে শুক্রবার সংগঠিত হয় এক ধিক্কার মিছিল,পথ অবরোধ সহ বাংলার গণতন্ত্র হত্যাকারী মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। হাজারো কর্মীদের উপস্থিতিতে জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকার ও যুব সভাপতি ভাস্কর ঘোষ সহ জেলার একাধীক নেতৃত্বের নেতৃত্বে সংগঠিত হয় আন্দোলন , পথ অবরোধের ফলে কিছু সাধারণ মানুষ অসুবিধায় পরেন। জেলা সভাপতি বলেন তৃণমূল আজ ভয় পেয়ে বিজেপির রাজ্য সভাপতির উপরে আক্রমণ করে নতুন করে গণতন্ত্র হত্যা করছে | এই ভাবে বিজেপিকে কোন রকম ভাবে রোখা যাবে না আর আমাদের জেলায় এই রথ যাত্রা যেদিন যখন প্রবেশ করবে আমরাও সেদিন তৈরি থাকব তৃণমূলের বিরুদ্ধে,এছাড়াও যুব নেতা তৃণমূল কংগ্রেস যে গণতন্ত্রকে হত্যা করে আমাদের নেতৃত্বের উপর হামলা করে রক্তচক্ষু দেখিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে আমরা সেই ভয় কে উপেক্ষা করে রাস্তায় থাকব সাধারণ মানুষ আমাদের পাশে আছে জয় সত্যেরই হবে মতামত দেন ভাস্কর বাবু।


No comments: