ভীত সন্ত্রস্ত গ্রামবাসী পিটিয়ে মারল খুনের অভিযুক্তকে
ভীত সন্ত্রস্ত গ্রামবাসী পিটিয়ে মারল এক খুনের অভিযুক্তকে। মৃতের নাম কালু মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পার্বতীপুরে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিবাদ ছিল প্রতিবেশী মোস্তাফা শেখ ও কালুর। দিন কয়েক আগে দুই পরিবারের বাড়ির মাঝে যে রাস্তা রয়েছে, তা নিয়ে মোস্তাফার সঙ্গে কালুর ঝগড়া হয়েছিল। এলাকাবাসীরা জানায়, তখনকার মতো ঝগড়া মিটে গেলেও বদলা নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে কাটারি দিয়ে মোস্তাফাকে কুপিয়ে চম্পট দেয় কালু মণ্ডল। কাটারির ঘায়ে মোস্তাফার গলা দেহ থেকে আলাদা হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর পর কালু মণ্ডল রাতে ফিরে এসে ওই কাটারি নিয়ে এলাকায় বিভিন্ন মানুষজনকে ভয় দেখাতে থাকে। এতে গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। পরে ক্ষিপ্ত গ্রামবাসীরা কালুকে ধরে গণপিটুনি শুরু করে। বেধড়ক মারে মৃত্যু হয় তার। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
Labels:
West Bengal


No comments: