জয়নগরের ঘটনার জন্য দায়ী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই: দিলীপ
কলকাতা, : জয়নগরের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এতদিন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছিলেন। এবার গোষ্ঠীকোন্দলের জন্য সরাসরি বিধায়কের জীবন সংশয় হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতিরা। তাতে বিধায়কের ব্যাক্তিগত গাড়ির চালক সহ ৩ জন নিহত হন। যদিও বিশ্বনাথ দাস না থাকায় তিনি প্রাণে বেঁচে যান।


No comments: