Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

স্বেচ্ছায় রক্তদান শিবির !

আজ বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত হয়ে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিবের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর মোরান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ! আজকের শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জীবনে প্রথমবারের জন্য যারা রক্তদান করলেন এমন রক্তদাতার সংখ্যা ১৫। মোরানের সভাপতি কৌশিক বিশ্বাস বলেন, "আরো বেশি বেশি করে নতুন রক্তদাতাকে রক্তদানে সামিল করানো মোরানের  একটা লক্ষ্য । এই লক্ষ্যে মোরান আগামীতে শিবিরগুলি আরো সংগঠিত করবে !বিশেষ করে সীমান্তবর্তী পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে এমন শিবির বছরভর আরো করা হবে । আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন অভিজিত সোরেন, আনন্দ কর্মকার, রঞ্জন সরকার, সুদীপ্ত সরকার, দেবরাজ মোহন্ত, চিত্তরঞ্জন মণ্ডল, চঞ্চল টুডু প্রমুখ !

No comments: