ভগ্নদশা বাসস্টপের , সমস্যায় যাত্রীরা
দক্ষিণ দিনাজপুরঃ রোদ ঝড় বৃষ্টিতে থেকে মাথা বাচাতে হয় গাছের তলায় আশ্রয় নেওয়া অথবা মাথা বাচাতে কোন মিষ্টির দোকানে ঢুকে পড়া। পতিরাম-এর তালতলা এলাকায় যাত্রী প্রতিক্ষালয় না থাকার কারনে বিগত দীর্ঘ ১০ বছর ধরে পতিরামের নীচা বন্দর, সাহা পাড়া, ইছামতী, সেওয়াই, রোলার মোড় এলাকার বাসিন্দারা রয়েছে সমস্যায়। পতিরামের তালতলা এলাকা সংলগ্ন নীচা বন্দর, সাহা পাড়া, ইছামতী প্রভৃতি এলাকা থেকে প্রতিদিন প্রচুর বাসযাত্রী পতিরামের তালতলা এলাকার বাসস্টপ থেকে বাসে চেপে দূর দুরান্তে যাত্রা করেন, সাধারণ বাসযাত্রীদের পাশাপাশি নিত্যবাসযাত্রী এবং ছাত্র ছাত্রীরাও প্রতিদিন স্কুল, কলেজ, অফিস প্রভৃতি গন্তব্যে যাওয়ার জন্য পতিরাম-এর তালতলা এলাকার এই বাসস্টপকে ব্যবহার করে। প্রতিদিন হাজারো বাসযাত্রী এই বাসস্টপকে ব্যবহার করে বাস যাত্রা করলেও বাস যাত্রীদের সুবিধার্থে এই এলাকায় গড়ে উঠেনি কোন যাত্রী প্রতিক্ষালয়। ফলে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সাধারণ বাস যাত্রী, নিত্য বাস যাত্রী এবং ছাত্র ছাত্রীরা হয় রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হয় রাস্তায় দাঁড়িয়ে হন নতুবা রোদ-ঝড়-বৃষ্টি থেকে বাচতে স্থানীয় মিষ্টির দোকানে আশ্রয় নেন।
অসুস্থ রুগী বা বৃদ্ধ বা বৃদ্ধাদের কষ্ট এক্ষেত্রে যেন কিছুটা আরও বেশী, কারন তাদেরকে বাসের অপেক্ষায় জাতীয় সড়কের পাশে ঠাই দাড়িয়ে থাকতে হয়। প্রসঙ্গত উল্লেখ যে দীর্ঘদিন পূর্বে এই পতিরাম তালতলা এলাকায় নির্মিত হয়েছিল উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার। বয়সের ভারে জর্জরিত এই টিকিট কাউন্টারের ঘর সহ ছোট বারান্দাটি ইতিপূর্বেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে জীর্ণ দশায় রয়েছে। যেকোন সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এই ভগ্নদশাগ্রস্ত জীর্ণকায় টিকিট কাউন্টারে আজও চলছে এন.বি.এস.টি.সি বাসের টিকিট বুকিং-এর কাজ। পতিরাম-এর নীচাবন্দর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক নিত্য বাস যাত্রী মিঠুন সরকার এদিন বলেন যাত্রী প্রতীক্ষালয় না থাকার জন্য বাস যাত্রীদের অসুবিধা হচ্ছে। তিনি বলেন বর্ষাকালে বাস যাত্রীরা এখানে এসে দাড়াতে পারে না। এই এলাকায় যাত্রী প্রতিক্ষালয়ের নির্মাণ হলে সাধারণ বাস যাত্রীদের সুবিধা হবে জানানোর পাশাপাশি এদিন প্রতিক্ষালয় নির্মাণের জন্য সরকারের সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিৎ বলে বলেন শিক্ষক মিঠুন সরকার। অপরদিকে পতিরাম তালতলা এলাকায় বাস যাত্রীদের সুবিধার্থে প্রতিক্ষালয় নির্মাণের দাবীতে সরব হয়েছে পতিরাম নাগরিক ও যুব সমাজ। প্রতিক্ষালয় নির্মাণ বিষয়ে পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠুমকি পাহান(রাজপুত)-এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন তিনি তার পঞ্চায়েতের সকল সদস্যদেরকে এলাকার মানুষদের সমস্যার কথা জানাতে বলেছিলেন, কিন্তু সেই সদস্যরা তাকে এই বিষয়ে সমস্যার কথা জানায়নি। তবে পতিরাম এলাকার বাস যাত্রীদের সুবিধার্থে আগামীতে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিক্ষালয় নির্মাণের কথা ভাবা হবে বলে তিনি এদিন জানিয়েছেন।

Labels:
West Bengal

No comments: