Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ব্রেন টিউমারে আক্রান্ত পরিবার. চাইছেন সাহায্য

আলিপুরদুয়ার জেলার ফালাকাটার যাদব পল্লীর স্থায়ী বাসিন্দা অর্চিতা দে দীর্ঘদিন যাবত ব্রেন টিউমার রোগে আক্রান্ত খুব দরিদ্র শ্রেণীর পরিবার l অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না l স্বামী কৃষ্ণ দে   দিন মজুর তিনি জানান, তার পরিবারে ৬ জন সদস্য রয়েছে তিন মেয়ে ও ছোট পুত্র সন্তান রয়েছে । বড় মেয়ে কলেজের পাঠ শেষ করেছে l বাকি দুই মেয়ে ও এক ছেলে স্কুল পড়ুয়া l দিনমজুরির কাজ  করে ৬ জনের সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনা চালাতেই হিমশিম অবস্থা কৃষ্ণ বাবুর, আর সেখানে চিকিৎসার খরচ কিভাবে হবে তা ভেবে কূলকিনারা পাচ্ছেন তার গোটা পরিবার l অর্চিতা দের, প্রাথমিক চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়েই পথে বসেছে পরিবারটি l এই পরিস্থিতিতে চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সহৃদয় ব্যক্তি বা সংগঠনের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছে ওই পরিবার l জানা গেছে কয়েক মাস আগে হঠাৎ একদিন নিজের বাড়িতে গুরুতর অসুস্থ ও অচৈতন্য হয়ে পড়েন অর্চিতা দে, তাকে চিকিৎসার জন্য প্রথমে ফালাকাটা গ্রামীণ হাসপাতালে ও পরে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় সেখানে দুদিন ভর্তি থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যান করে তার ব্রেন টিউমার ধরা পড়ে l এরপর চিকিৎসার জন্য তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় , মেডিকেলের চিকিৎসকরা সমস্ত রিপোর্ট দেখে জানান এই রোগের চিকিৎসা এখানে হবে না তাকে যত দ্রুত সম্ভব কলকাতা কিংবা বাইরে কোথাও নিয়ে যেতে হবে , এ কথা জানার পর মাথায় যন্ত্রণা  অর্চিতা দেবীর আরো বেড়ে যায় l  পরিবারের সদস্যরা ভেঙে পড়েন ,বর্তমানে হাটা চলার ক্ষমতা হারিয়ে বাড়িতেই শয্যাশায়ী ওই গৃহবধূ অর্চিতা দে l শারীরিক ভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়েছেন তিনি l অর্চিতা দের বড় মেয়ে লাবনী দে বলেন, প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা যে সাহায্য করেছেন তা প্রাথমিক চিকিৎসা করাতেই শেষ হয়ে গেছে জানি না কি হবে চোখের সামনে মায়ের শরীর এত খারাপ হয়ে যেতে দেখে খুব কষ্ট বোধ হচ্ছে কিন্তু কি করবো l পরিবারের তরফ থেকে সাহায্যের আর্জি চেয়েছেন l অর্চিতা দের বড় মেয়ে লাবনী দে বলেন, ভেবেছিলাম উচ্চশিক্ষা নিয়ে আমার পরিবারের অভাব মোচন করবো কিন্তু চোখের সামনে আমার মায়ের জ্বালা-যন্ত্রণা সহ্য না করে বাধ্য হলাম বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি সাহায্যের আর্জি পেয়ে আমার মা সুস্থ হয় , তাহলে আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো l অসহায় এই মহিলা টির পাশে সবাইকে দাড়ানোর আবেদন জানালো পদ্মশ্রী করিমুল হক । তিনি জানান প্রচুর অর্থ দরকার চিকিৎসা জন‍্য । আমরা সবাই যদি উনার পাশে দাড়াই উনার  ছোটো ছোটো সন্তান দের মুখে হাসি ফুটানো চেষ্টা করি । 

No comments: