বাগদা বনগাঁ সংযোগকারী কাঠের সেতু ভেঙে আহত , ভাঙা সেতু সংস্কারের নির্দেশ দিল গ্রাম পঞ্চায়েত
উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বাগি গ্রাম ও বনগাঁ ব্লকের বাগানগ্রামের মধ্যে কোদালিয়া নদীর উপরে নির্মীয়মান কাঠের সেতু গতকাল রাতে মোটর বাইক নিয়ে ভেঙে পড়ে দুই যুবক তাদেরকে আহত অবস্থায় চিকিৎসা করানো হয় । বাগদা ব্লকের আমডোব ,ছোটবাগি পাটকেলপোতা ,মালিপোতা, গাঙ্গুলীয়া,মোস্তাফাপুর ,বাসঘাটা, সাহ প্রায় ১০ টি গ্রামের সাধারণ মানুষ এই ব্রিজ পর করে বনগাঁ যাতায়াত করে । কিন্তু ব্রিজ ভেঙে পড়ায় যাতায়াতের পথ বন্ধ পঞ্চায়েত এর পক্ষ থেকে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে । আশারু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি বিশ্বাস ভাঙ্গা ব্রীজ পরিদর্শন গিয়ে আপৎকালীন সংস্কারের নির্দেশ দেন । এলাকার মানুষের দাবী দীর্ঘদিন ধরে কাঠের সেতুর বেহাল দশা মাঝে মাঝে সংস্কার হলেও প্রায় প্রায় বেহাল দশা হয় ব্রিজের । প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হয় ছাত্র-ছাত্রী থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলকে । এবং আগামীতে যাতে একটি কংক্রিটের সেতু নির্মাণ হয় সেই দাবি তোলে গ্রামের বাসিন্দারা ।
Labels:
West Bengal


No comments: